চলতি বছরের অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ৭৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)।
রোববার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের হিসাবে, অক্টোবরে প্রতিদিন গড়ে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
হালনাগাদ তথ্যে বলা হয়, মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।
এর আগের মাস সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, আর আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার।

