অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে: তাহের

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ফাইল ছবি।

অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি দাবি করেন, সরকার নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে কাজ করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানীর মগবাজারে সমমনা আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। তার অভিযোগ প্রধান উপদেষ্টা বিএনপির দাবিকে গুরুত্ব দিচ্ছেন, যা অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। গণভোটের আইনি বৈধতা ও স্বচ্ছতা নিশ্চিতে পৃথক তারিখ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

জুলাই সনদের বাধ্যবাধকতা প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য করেন ডা. তাহের। তিনি জানান, সমমনা আট দলের আগামী রোববারের বৈঠকের পর ৫ দফা ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *