অমর একুশে বইমেলা স্থগিত

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের ডিসেম্বর মাসে অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি, তা আবারও স্থগিত করা হয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী “অমর একুশে বইমেলা জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজন করতে হবে।”

সেই সিদ্ধান্তের আলোকে প্রকাশনা ব্যবসায়ী সমিতি (বাপুস) ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে নির্ধারিত সময়সূচি স্থগিত করা হলো।

প্রকাশক ও অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী সময়ে বইমেলার নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *