অসুস্থতায় জামিন পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। ঢাকা-চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকলেও সর্বশেষ পল্টন থানার একটি মামলায় তিনি জামিন পান।

এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে জামিন পেয়েছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা এ কে এ এম মাসুম জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

“নিয়মমাফিক সব জামিননামা যাচাই-বাছাই করা হয়েছে, এবং তখন তার সঙ্গে থাকা কারারক্ষীও সরানো হয়েছে,” তিনি জানান।

জানা গেছে, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *