অ্যাটর্নি জেনারেল থেকে নির্বাচনের ময়দানে আসাদুজ্জামান

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
মো. আসাদুজ্জামান, ফাইল ছবি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, পদত্যাগের পর ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আসাদুজ্জামান বলেন, আমি মনোনয়ন চেয়েছি এবং ভোট করব। এখনো অ্যাটর্নি জেনারেল আছি, তবে সময় হলে পদত্যাগ করে নির্বাচন করব।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে, যার মধ্যে ৬৩টি আসন এখনো খালি রাখা হয়েছে। ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনেও বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *