আইন উপদেষ্টার মন্তব্য রাষ্ট্রবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন: এনসিপি

1 Min Read

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশীয় চিকিৎসা পেশার বিরুদ্ধে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মন্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীন এবং রাষ্ট্রবিরোধী অবস্থানের অংশ হিসেবে আখ্যা দিয়েছে।

রোববার (১৭ আগস্ট) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেলথ উইং-এর প্রধান ডা. মো. আব্দুল আহাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, দেশের চিকিৎসক সমাজ সব সময় জাতির দুর্যোগে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোয় চিকিৎসকরা নির্ভীক ও মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বিগত ফ্যাসিবাদী সরকারের ভয়ংকর দমন ও নিপীড়নের মধ্যেও চিকিৎসকরা আহত জনগণকে নির্ভয়ে সেবা দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েও আন্দোলনরত শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষদের চিকিৎসা করেছেন। করোনা মহামারির সময়ে শত শত চিকিৎসক প্রাণ হারালেও তারা সেবা দেওয়ার পথ থেকে সরে যাননি।

এনসিপি মনে করে, চিকিৎসক সমাজকে অসম্মান করা মানে দেশের প্রতিটি সাধারণ নাগরিককে অসম্মান করা। চিকিৎসকরা কেবল পেশাজীবী নন, তারা জাতির জীবনরক্ষক।

বিবৃতিতে বলা হয়েছে, “অধ্যাপক আসিফ নজরুলের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে। চিকিৎসকদের অবমাননা করে কারও ব্যক্তিগত জনপ্রিয়তা বাড়ানো যায় না; বরং এতে জনগণের আস্থা ক্ষুণ্ণ হয় এবং স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *