আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে হাইকোর্টের জামিন

নিজস্ব প্রতিবেদক

1 Min Read

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া, আর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী আজহারুল হক।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আদালত ৬০ থেকে ৬৫ জনকে জামিন দিয়েছেন। এই জামিনের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগঘনিষ্ঠ ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ১১৫ জন আসামি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষে গত ৬ এপ্রিল ৮৩ জন আইনজীবী ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সেদিন আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ জন নারী আইনজীবীসহ মোট ২১ জনকে জামিন দেন। তবে বাকিদের মধ্যে তিনজন পলাতক থাকায় বাকি ৬১ জনকে কারাগারে পাঠানো হয়, যারা এখন হাইকোর্ট থেকে জামিন পেলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *