আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মুন গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ নারীসহ আটজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাজমনি (১৯), সুমি আক্তার (২২), আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), মেহেদী হাসান অভি (২৫), নাজমুল হাসান জিসান (২৪), আবুল হোসেন (৪১), সুমন (২৫) ও জুলহাস (৩০)।
থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২ নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২ জন গেস্ট হাউসের স্টাফ রয়েছেন বলে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

