আশুলিয়ায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

By মনির মন্ডল, সাভার :

1 Min Read

সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় স্থানীয়রা রুস্তমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পথচারীরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রুস্তম আলী নীলফামারীর জলঢাকা উপজেলার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ জানায়, নিহতের গলায় গুলির চিহ্ন রয়েছে। পরিচয় নিশ্চিত করতে র‌্যাবের সহযোগিতা নেওয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুস্তমকে অন্যত্র গুলি করে হত্যা করার পর পলাশবাড়ী এলাকায় লাশ ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *