আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

By মনির মন্ডল,সাভার:

1 Min Read

আশুলিয়ায় গেরুয়া এলাকায় অভিযান চালিয়ে তিন বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এরআগে আজ ভোররাতে আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সে আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে যায়। এ সময় ওই কক্ষে শুয়ে থাকা ‍যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে। পরে মান-সম্মানের ভয়ে শিশুর পরিবার বিষয়টি গোপন রাখেন।

গতকাল সোমবার শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকবাবে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবককের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *