আসন্ন নির্বাচনে প্রস্তুতি: বেতাগীতে জামায়াতের প্রতিনিধি সম্মেলন

By বেতাগী (বরগুনা) প্রতিবেদক:

2 Min Read

বরগুনার বেতাগীতে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার (২২ আগস্ট) বেতাগী মডেল মসজিদের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সংগঠনকে আরও শক্তিশালী করা ও নেতাকর্মীদের নির্বাচনী দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

বেতাগী উপজেলা জামায়াতের আমীর মো. সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। প্রধান বক্তা ছিলেন বরগুনা-২ আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. সুলতান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফখরুদ্দিন খান রাযী বলেন, “ভোটকেন্দ্র প্রতিনিধিরা গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপরই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অনেকটা নির্ভর করে।”

ডা. সুলতান আহমেদ বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। বরগুনার মানুষের অধিকার আদায় ও একটি সমৃদ্ধ অঞ্চল গড়তে আমরা বদ্ধপরিকর। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাদের পক্ষেই রায় দেবে।”

বিশেষ অতিথি হিসেবে বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি মো. আসাদুজ্জামান আল মামুন ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান বক্তব্য রাখেন। তারা নেতাকর্মীদের আদর্শের প্রতি অবিচল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. সাইদুল ইসলাম সোহরাব বলেন, “বেতাগীর মাটি জামায়াতের শক্ত ঘাঁটি। আজকের সম্মেলন থেকে পাওয়া দিকনির্দেশনা অনুযায়ী সবাইকে নিজ নিজ এলাকায় সক্রিয় থাকতে হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *