আহ্বান: তরুণদের স্বপ্নকে কর্মে রূপ দেওয়ার একটি সৃষ্টিশীল আন্দোলন

By নিজস্ব প্রতিবেদক

1 Min Read
ছবি - সংগৃহীত।

দেশের শিক্ষিত বেকার তরুণদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে শুরু হয়েছে ‘আহ্বান’ নামের একটি ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ। ‘আহ্বান’ নিজেকে পরিচয় দিচ্ছে একটি স্বপ্নের মঞ্চ এবং সৃষ্টিশীল আন্দোলন হিসেবে, যার লক্ষ্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা যেন তারা নিজেরাই কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আহ্বান একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে তরুণরা নিজের দক্ষতা ও সৃজনশীলতায় বিশ্বাস রেখে উদ্যোগ গ্রহণে উৎসাহ পায়। কর্মসংস্থানের সংকটে যেন তরুণরা হতাশ না হয়, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগের সূচনা।

আহ্বানের কার্যক্রমের মধ্যে রয়েছে ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করা, চাকরিপ্রার্থীদের নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করা এবং কমিউনিটি অনুদানের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান। উদ্যোক্তাদের পাশে থেকে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথকে সহজ ও সাহসী করে তুলতে কাজ করে যাচ্ছে আহ্বান।

তবে সংগঠনটি শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। আহ্বান পরিবেশ সংরক্ষণেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কার্বন নিঃসরণ কমানো, পরিবেশবান্ধব উদ্যোগ এবং বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্যও নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে আহ্বানের দল তরুণদের সঙ্গে কথা বলছে, তাদের বার্তা পৌঁছে দিচ্ছে সমাজের বিভিন্ন স্তরে। তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে এই উদ্যোগ অন্যদের জন্য হয়ে উঠছে অনুপ্রেরণার উৎস।

আহ্বান জানায়, তাদের লক্ষ্য কেবল ঢাকা নয় বাংলাদেশের প্রতিটি অঞ্চল পর্যন্ত পৌঁছানো এবং একটি আত্মনির্ভর, সৃজনশীল ও পরিবেশবান্ধব যুবসমাজ গড়ে তোলা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *