ইউনিভার্সেল হাসপাতালে নবজাতক ও শিশু রোগ বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

ঢাকার মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও পেডিয়াট্রিক এন্ড নিউনেট্যাল ক্রিটিক্যাল কেয়ার লার্নিং গ্রুপের যৌথ আয়োজনে একটি বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে দিনব্যাপী এ কর্মশালায়, সারাদেশের প্রায় অর্ধশত নবজাতক ও শিশুরোগ বিভাগে কর্মরত চিকিৎসকরা অংশগ্রহন করেন।

নবজাতক, শিশুরোগের জটিল ও মুমূর্ষুদের আধুনিক চিকিৎসায় করণীয় বিষয় নিয়ে এ কর্মশালায় আলোকপাত করা হয়।

এমন বৈজ্ঞানিক কর্মশালা চলমান থাকলে, সদ্য ভূমিষ্ট হওয়া অপরিপক্ক শিশু, ডায়াবেটি ও উচ্চ রক্তচাপে আক্রান্ত মায়েদের শিশুসহ, ঝুঁকিপূর্ণ নবজাতক ও শিশুরা সারাদেশে ট্রেনিংপ্রাপ্ত এসকল চিকিৎসকদের মাধ্যমে তাৎক্ষনিক জীবন রক্ষাকারী চিকিৎসা পাবে, যা দেশের শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে সহায়ক হবে।

কর্মশালায় নবজাতক, শিশুরোগ বিশেষজ্ঞ ও ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা: মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেন, অধ্যাপক ডা: আব্দুল মান্নান, অধ্যাপক ডাঃ মাহফুজা শিরীণ, অধ্যাপক ডা: নুরুল আক্তার হাসান বিপুল এবং অধ্যাপক ডা: আবদুল্লাহ আল মামুনসহ দেশ বরেণ্য ৯ জন শিশু বিশেষজ্ঞ।

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। সারাদেশ থেকে আগত শিশুরোগ চিকিৎসকদের ‘সার্টিফিকেট অব এটেনডেন্স’ প্রদান করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *