ইঞ্জিনে ত্রুটি, শাহজালালে ফিরে এলো বিমান বাংলাদেশের ফ্লাইট

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটকে জরুরি অবতরণ করাতে হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে এই ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৪ (বোয়িং ৭৩৭-৮০০) সকাল ৮টা ৩৮ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ন করে। কিন্তু প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিনসংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমানটি সকাল ৮টা ৫৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে এবং ১৪ নম্বর গেট-বে’তে পার্ক করা হয়। ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিলেন, সবাই নিরাপদে আছেন।

অবতরণের পর রানওয়ে পরিদর্শন করে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু বা পাখির উপস্থিতি শনাক্ত করা হয়নি। কারিগরি পর্যালোচনা শেষে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *