ইসরায়েল-ইরান সংঘাতে ২০ মুসলিম দেশের উদ্বেগ

1 Min Read

ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের ২০টি দেশ। মঙ্গলবার (১৭ জুন) এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি হামলাকে ‘উস্কানিমূলক ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেন এবং ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানান। খবর সিএনএনের।

যৌথ বিবৃতিতে অংশ নেয়া দেশগুলো হলো—মিসর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরোস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া ও মৌরিতানিয়া।

বিবৃতিতে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইরান ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান উত্তেজনা ও সহিংস সংঘর্ষ গোটা অঞ্চলের জন্য হুমকিস্বরূপ। প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার নীতিকে শ্রদ্ধা জানানো উচিত। বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পথেই সকল পক্ষকে অগ্রসর হতে হবে।”

এছাড়া, মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চলে রূপান্তর করার তাগিদ দেন তারা। বিবৃতিতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে সব দেশকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়, যদিও ইসরায়েল এখনো এই চুক্তিতে স্বাক্ষর করেনি।

পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেন, “এই সংকটের স্থায়ী সমাধান যুদ্ধের মাধ্যমে নয়, কেবলমাত্র কূটনৈতিক ও শান্তিপূর্ণ উদ্যোগের মাধ্যমেই সম্ভব।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *