ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

By গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার

2 Min Read

ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলে একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগ এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার সকাল ১০টায় সোনালী ব্যাংক সড়কের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফ্রম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সদস্যরা।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আহ্বায়ক মো: ইসহাক আলী খান, সদস্য সচিব মাওলানা রফিকুল ইসলাম বুলবুল,
ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর জেলা সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পিরোজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ইসমাইল, তানজিমুল উম্মাহ মাদ্রাসা পিরোজপুর শাখার ভাইস প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসাইন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাংক খাতে দুর্নীতি ও অনিয়ম এর মাধ্যমে লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে এস আলম দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। নিয়ম বহির্ভূতভাবে অদক্ষ লোকদেরকে ব্যাংকে নিয়োগ দিয়েছে। এ সময় বক্তারা ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃতদের নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাবৃত্তিক নিয়োগের দাবি জানান

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *