উজিরপুরে ট্রাক উল্টে পুকুরে, দুই নারী নিহত

বরিশাল প্রতিনিধি:

1 Min Read

বরিশালের উজিরপুরে বেদে সম্প্রদায়ের যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং থানার খবিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানি (৩৫) এবং শরীয়তপুরের পালং থানার চর জংশন গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৪০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, বিকেলে বেদে সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্যকে নিয়ে একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। ট্রাকটি পশ্চিম বামরাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির ট্রাকটি মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে উদ্ধার করে। আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *