উত্তরার আজমপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় তিন পথচারী নিহত

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
প্রতীকী গ্রাফিক্স

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিত, ব্যবসায়ী নাসিমুল হক ও জাবেদ আলী।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক আজমপুর এলাকায় এসে রাস্তা পার হচ্ছিলেন এমন তিনজন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *