এইচএসসি ফল প্রকাশ, কমেছে গড় পাসের হার

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফলাফল ঘোষণা করে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

শিক্ষার্থীরা ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস—এই তিনটি উপায়ে ফলাফল জানতে পারছেন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

যেভাবে ফলাফল জানা যাবে

১. ওয়েবসাইটে:
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

২. শিক্ষা প্রতিষ্ঠান থেকে:
শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও বোর্ডের ওয়েবসাইট বা সমন্বিত শিক্ষা বোর্ডের পোর্টাল থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

৩. মোবাইল এসএমএসে:
ফলাফল প্রকাশের পর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
HSC <space> Board Name (প্রথম ৩ অক্ষর) <space> Roll <space> Year
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: HSC Dha 123456 2024

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদপত্র অফিসে ফলাফল পাওয়া যাবে না।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *