একদল সংস্কার ভেস্তে দিতে চায়, অন্যদল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

গণভোট নির্বাচন-পূর্বে বা একই দিনে হতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও সনদই এখন মূল বিতর্কের বিষয়; কিন্তু বিএনপি ও জামায়াত গণভোট ইস্যু তুলে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে।

রবিবার ঢাকার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা জুলাই সনদ অনুষ্ঠানে যাইনি, সনদেও স্বাক্ষর করিনি। অনেকে এখন বলছেন, জাতির সঙ্গে প্রতারণা হয়েছে। কিন্তু সেদিনই জাতীয় অনৈক্য তৈরি হয়েছিল, যেদিন বিবেচনা ছাড়াই ওই সনদে স্বাক্ষর করা হয়।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখনও সময় ও সুযোগ আছে। আমরা চাই, ঐক্যবদ্ধভাবে সনদ বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে জামায়াত গণভোটের সময়সূচি নিয়ে ভুল রাজনীতি করছে।

বিএনপির অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, সনদের সংস্কার ও প্রস্তাবনাগুলো নিয়ে আইনি নিশ্চয়তা কীভাবে দেওয়া হবে এটাই হওয়া উচিত মূল আলোচনার জায়গা। কিন্তু বিএনপি সেখানে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। ফলে তারা সংস্কারের পক্ষে কতটা আছে, তা এখন প্রশ্নের বিষয়।

তিনি আরও বলেন, একদল সংস্কার ভেস্তে দিতে চায়, অন্যদল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এই দুই অবস্থান রাজনৈতিক প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *