এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

By অনলাইন ডেস্ক :

1 Min Read

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, মাওয়া থেকে ঢাকামুখি লেনে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অতিরিক্ত গতি বা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কা এ দুর্ঘটনার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *