এনবিআরে একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনার বদলি

By নিজস্ব প্রতিবেদক :

4 Min Read

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে, যা এনবিআরের ইতিহাসে বিরল ঘটনা। বদলির নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক আন্দোলনের প্রভাবেই এই ব্যাপক রদবদল ঘটেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলির নির্দেশ দিয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের কর প্রশাসন থেকে মঙ্গলবার (১৯ জুলাই) জারি করা এক অফিস আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়। কর্মকর্তাদের ভাষ্য, এত বিপুল সংখ্যক কর কর্মকর্তাকে একসঙ্গে বদলির ঘটনা এবারই প্রথম।

বদলির তালিকায় রয়েছেন—ঢাকার বিসিএস (কর) একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ (ঢাকা কর অঞ্চল–২০, পরিদর্শী রেঞ্জ–১), শেখ শামীম বুলবুল (নরসিংদী কর অঞ্চল), ছায়িদুজ্জামান ভুঞা (নারায়ণগঞ্জ কর অঞ্চল), বেগম হাসিনা আক্তার খান (গাজীপুর কর অঞ্চল), মর্তুজা শরিফুল ইসলাম (ঢাকা কর অঞ্চল–৬), মোহা. আব্দুস সালাম (ঢাকা কর অঞ্চল–১), মো. নাসেরুজ্জামান (ঢাকা কর অঞ্চল–২), মো. মিজানুর রহমান (চট্টগ্রাম কর অঞ্চল–১), মো. নাঈমুর রসুল (চট্টগ্রাম কর অঞ্চল–২), ফখরুল ইসলাম (খুলনা কর অঞ্চল), আশরাফুল ইসলাম (ঢাকা কর অঞ্চল–৩), মোহাম্মদ শাহ্‌ আলম (ঢাকা কর অঞ্চল–৪), মির্জা মোহাম্মদ মামুন সাদাত (ঢাকা কর অঞ্চল–১১), মোহাম্মদ আব্দুল্লাহ (খুলনা কর আপিল অঞ্চল), মিজানুর রহমান (ঢাকা কর অঞ্চল–১৫), মো. মঈনুল হাসান (এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট), ইভানা আফরোজ সাঈদ (ঢাকা কর অঞ্চল–৮), তাহমিনা আক্তার (ঢাকা কর আপিল অঞ্চল–৩), শামীমা পারভীন (এনবিআরের সিআইসি), সাহেদ আহমেদ চৌধুরী (বৃহৎ করদাতা ইউনিট), ফারজানা সুলতানা (ঢাকা কর অঞ্চল–১৪), শামীমা আখতার (ঢাকা কর অঞ্চল–১০), মৌসুমী বর্মণ (কর পরিদর্শন অধিদপ্তর), মো. আবদুর রাজ্জাক (ঢাকা কর অঞ্চল–১৬), মো. জসীমুদ্দিন আহমেদ (ঢাকা কর অঞ্চল–১২), তারিক ইকবাল (ঢাকা কর অঞ্চল–৭), মো. ফারুকুল ইসলাম (ঢাকা কর অঞ্চল–২), মাসুম বিল্লাহ (ঢাকা কর অঞ্চল–২১), সারোয়ার মোর্শেদ (ঢাকা কর অঞ্চল–২৩), মাসুদুল করিম ভূঁইয়া (ঢাকা কর অঞ্চল–১৮), মেহেদী হাসান (ঢাকা কর আপিল অঞ্চল–১), হাছিনা আক্তার (চট্টগ্রাম কর আপিল অঞ্চল), শান্ত কুমার সিংহ (ঢাকা কর অঞ্চল–১৭), রিগ্যান চন্দ্র দে (বিসিএস কর একাডেমি), ফারজানা নাজনীন (কুমিল্লা কর অঞ্চল), সুমন দাস (এনবিআরে প্রথম সচিব), শেখ মো. কামরুজ্জামান (কর পরিদর্শন অধিদপ্তর), তাপস কুমার চন্দ (বৃহৎ করদাতা ইউনিট), মো. মোশাররফ হোসেন (দিনাজপুর কর অঞ্চল), মো. আব্দুল মালেক (ঢাকা কর অঞ্চল–৫) ও আরিফুল হক (রাজশাহী কর অঞ্চল)।

কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক সময়ে আন্দোলনের জেরে এই বদলি হয়েছে। গত মে ও জুন মাসে কর্মচারীদের আন্দোলনের পর শাস্তিমূলক ব্যবস্থায় একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরানো হয়। এর ধারাবাহিকতায় গত দেড় মাসে এনবিআরের সদস্য থেকে শুরু করে প্রহরী পর্যন্ত ৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সবশেষ সোমবার (১৮ আগস্ট) নয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের মধ্যে রয়েছেন—অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা ও সুলতানা হাবীব, যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান ও মামুন মিয়া, সিআইসির পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, মোংলা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির এবং খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম।

এই বরখাস্তের পরপরই এনবিআরের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলির ঘটনা ঘটল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *