এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

By স্পোর্টস ডেস্ক :

1 Min Read

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং তার আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে বড় চমক উইকেটকিপার–ব্যাটার নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর টি–টোয়েন্টি দলে ফিরলেন তিনি। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন সোহান।

নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে লিটনের সঙ্গী হিসেবে থাকছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে আছেন সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও শামীম হোসেন। অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন শেখ মেহেদী হাসান।

স্পিন আক্রমণে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। পেস বিভাগে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেছেন সাইফউদ্দিন।

বাংলাদেশ দল (এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ):
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপের জন্য):
সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *