ওমরাহ ভিসার কার্যকারিতা কমিয়ে এক মাস করল সৌদি আরব

By অনলাইন ডেস্ক :

1 Min Read

ওমরাহ ভিসার মেয়াদ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনছে সৌদি আরব। এখন থেকে ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে। অর্থাৎ, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যেই ওমরাহযাত্রীদের সৌদি আরবে প্রবেশ করতে হবে। আগামী ১ নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

তবে প্রবেশের পর অবস্থানকাল আগের মতোই তিন মাস বহাল থাকবে। অর্থাৎ, নির্ধারিত এক মাসের মধ্যে দেশে প্রবেশ করতে পারলে ওমরাহযাত্রীরা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ না করলে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফা জানিয়েছেন, গ্রীষ্ম শেষে শীতল মৌসুমে মক্কা-মদিনায় বিপুলসংখ্যক যাত্রীর আগমন প্রত্যাশা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতিমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের পুরো মৌসুমের চেয়েও বেশি। বিশ্লেষকরা বলছেন, এই প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ওমরাহ পালনের আগ্রহ বেড়ে যাওয়ারই প্রতিফলন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *