ওসমান হাদি হত্যা: তদন্ত শেষে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ছবি - সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডে ডিবি কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। অভিযোগপত্রভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর বাকি পাঁচজন এখনও পলাতক রয়েছেন।

ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের দেওয়া ভিডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, কেউ ভিডিও বার্তা দিতে পারেন, তবে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর, ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করে পল্টন থানায় হত্যা প্রচেষ্টার মামলা করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *