কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

By জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজার সমুদ্র সৈকতে একসঙ্গে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সৈকতের সায়মন বিচ পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, গোসলে নামার পর তারা স্রোতের টানে ভেসে যেতে থাকেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে লাইফগার্ড কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর দুজনই অতিরিক্ত রক্ত বমি করেন এবং চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, নিহত দুইজন রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। তাদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *