কক্সবাজার জেলা বিএনপির সভাপতিকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

By জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবিদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ জুন) বিকেল ৫ টার দিকে শামলাপুর বাজারে মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির আহবায়ক সাবের আহমদ, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ন আহবায়ক মামুন অর রশিদ বাহাদুর, মৎস্যজীবিদলের টেকনাফ উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক সেলিম উল্লাহ, সদস্য সচিব জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ জোবায়ের, যুগ্ন আহবায়ক সোহেল রানা, সেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেল, উপজেলা জাসাস’র সদস্য সচিব মেহেদী, ছাত্রদলের খালেকুজ্জামান বাহার প্রমুখ।

এসময় বক্তরা বলেন, কুচক্র মহল অগ্রযাত্রা নামের একটি ভূঁইফোড় ফেসবুক পেজ থেকে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালিয়েছে। এ মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন ভিডিও’র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *