কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইমরান ও তার স্ত্রী মেহের আয়াত জেরিন দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। পরিবারে এসেছে কন্যাসন্তান।

সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভক্তদের জানান ইমরান। তিনি লেখেন, আল্লাহ আমাকে একটি সুন্দর, সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন আমাদের জীবনকে আরও রঙিন করে দেবে, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য।

২০২৪ সালের ২৪ মে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। বিয়ের পর তিনি এক স্ট্যাটাসে নবজীবনের শুরুকে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছিলেন।

২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হিসেবে সংগীতে অভিষেকের পর থেকে ইমরান ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন। ইতোমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই কণ্ঠশিল্পী।

সামনে প্রকাশের অপেক্ষায় রয়েছে তার গাওয়া নতুন গান ‘মন গলবে না’, যেখানে তাসনিয়া ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি এবং গানটির সুর–সংগীতায়োজনও করেছেন ইমরান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *