কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্যোগ ‘Listolet.com’

3 Min Read

নতুন প্রজন্মের দুই তরুণের উদ্যোগে চালু হয়েছে www.listolet.com একটি অনলাইন প্ল্যাটফর্ম যা “দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন” ধারণাকে সামনে রেখে গড়ে উঠেছে। অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বাস্তব জীবনের চাহিদা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই ডিজিটাল মাধ্যম, যার মূল উদ্দেশ্য, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা এক জায়গায় নিয়ে আসা।

Listolet.com একটি সম্পূর্ণ ফ্রি প্ল্যাটফর্ম, যেখানে দেশের কিংবা প্রবাসের যে কেউ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পোস্ট করতে পারবেন, অন্যের পোস্ট দেখতে পারবেন, এবং প্রয়োজন অনুযায়ী নিজের জীবনযাত্রা সহজ করে তুলতে পারবেন। এই ওয়েবসাইটটি প্রযুক্তিকে ব্যবহার করে এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চায়, যেখানে সবাই একে অপরের সাথে সহজে সংযুক্ত হতে পারেন।

এই প্ল্যাটফর্মে শুরুতেই যুক্ত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ; বাসা ভাড়া, খাবার, রিয়েল স্টেট, ব্যক্তিগত দোকান, হোম ফার্নিচার, পুরুষ ও নারী ফ্যাশন, শিশুদের জোন, রুমমেট খোঁজা, অফিস স্পেস, টিউটর, বই, হোটেল ও ট্রাভেল, ড্রাইভার প্রয়োজন, চাকরি, কেনা-বেচা-ভাড়া, সার্ভিস ও টেকনিক্যাল সহায়তা, বিবাহ সংক্রান্ত, অনুদান, শিল্পীদের জন্য স্টুডিও এবং কমিউনিটি সহায়তা। সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা অনুযায়ী নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

Listolet-এ ব্যবহারকারীরা জানতে পারবেন কোন বিষয়গুলো এখন ট্রেন্ডিং, কোথায় কোন ইভেন্ট হতে যাচ্ছে, এবং কোন জায়গায় গিয়ে সময় কাটানো যেতে পারে। এতে করে স্থানীয় কমিউনিটির মধ্যে যোগাযোগ আরও দৃঢ় হবে। প্ল্যাটফর্মে রয়েছে “সিম্পসিয়াম গ্যালারি” নামের একটি বিশেষ জায়গা, যেখানে যে কেউ লিখে ফেলতে পারেন নিজের জীবনের গল্প—সংগ্রাম, সাফল্য, আনন্দ, দুঃখ কিংবা অন্য কোনো অভিজ্ঞতা, যা সমাজে ইতিবাচক বার্তা দিতে পারে।

এটি কেবল দরকারি সেবা পাওয়ার মাধ্যম নয়, বরং বাংলা সংস্কৃতি ও শিল্পকেও তুলে ধরার একটি জায়গা। এখানে নতুন ও পরিচিত শিল্পীদের গান, সিনেমা, ওয়েবসিরিজ প্রকাশের সুযোগ রয়েছে। ইতিমধ্যে জনপ্রিয় শিল্পী আগুনের গাওয়া প্রথম গান “প্রিয় বাংলাদেশ” প্রকাশিত হয়েছে, সামনে আরও অনেক কনটেন্ট আসার পরিকল্পনা রয়েছে।

Listolet.com-এর পেছনে আছেন দুই বন্ধু সারওয়ার হাবীব ও তারেক হাসান। সারওয়ার নিউইয়র্কের ব্রুকলিন কলেজে ফিল্ম নিয়ে পড়েছেন, আর তারেক পড়েছেন আইটি বিষয়ে ওয়েস্টার্ন গভারনরস ইউনিভার্সিটিতে। রুমমেট থাকার সময় অভিবাসী জীবনের নানা অভিজ্ঞতা ও সমস্যা থেকে যে অভাববোধ তৈরি হয়, সেখান থেকেই জন্ম নেয় এই সমাধানমুখী উদ্যোগ।

এই প্ল্যাটফর্ম সফল হবে তখনই, যখন ব্যবহারকারীরা নিজেদের অংশ হিসেবে এতে যুক্ত হবেন। আপনারা কী দেখতে চান, কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এসব জানিয়ে দিন Listolet-এর সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে। সেই অনুযায়ী প্ল্যাটফর্মটি আরও উন্নত ও সহায়ক হয়ে উঠবে। এখনই লগইন করুন www.listolet.com-এ, খুঁজুন, পোস্ট করুন, যুক্ত থাকুন—বাংলাদেশিদের বিশ্বব্যাপী একসূত্রে গাঁথার এই প্রয়াসে আপনিই হচ্ছেন আসল চালিকাশক্তি।

– সংবাদ বিজ্ঞপ্তি

 

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *