কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

1 Min Read

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম-এর বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল–জাজিরা ও বিবিসি।

তাসনিমের খবরে বলা হয়েছে, কাতার ও ইরাকে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘বিজয়ের বার্তা’ নামের একটি সামরিক অভিযান শুরু করেছে আইআরজিসি। এ সময় কাতার ও ইরাকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও উল্লেখ করা হয়।

এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিলো তেহরান, যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে চালানো হয়েছিল। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অন্যতম কেন্দ্র আল-উদেইদ বিমানঘাঁটি ইরানের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছিল।

হামলার আগে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেয়।

জানা গেছে, আল-উদেইদ ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই ঘাঁটি কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা হিসেবে পরিচিত।

তেহরানের পক্ষ থেকে কয়েক দফায় বলা হয়েছিল, মার্কিন আগ্রাসনের জবাবে তারা উপযুক্ত প্রতিশোধ নেবে। সেই ঘোষণা বাস্তবায়ন করতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *