কার্গো হোল্ডে পরিত্যক্ত ১২ কোটি টাকার সোনার বার

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮.১২০ কেজি ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা এই সোনার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে অভিযানটি পরিচালিত হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপে মোড়ানো কাপড়ের ভেতর গোপনে রাখা ছিল সোনার বারগুলো, যা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ঢাকা কাস্টমসের ইনচার্জ যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার এবং সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে কাস্টমস কমিশনার মুহম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে জানান, “দেশীয় অর্থনীতিকে সুরক্ষা এবং বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কাস্টমস সবসময় সক্রিয়। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সোনার বারগুলো যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখতে কাস্টমস আইন ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্ত শুরু হয়েছে।

কীভাবে বিমানটির কার্গো হোল্ডে এত বিপুল পরিমাণ সোনা পৌঁছাল এবং কারা এতে জড়িত—তা জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান কর্মকর্তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *