কুড়িগ্রামের উলিপুরে ইত্যাদি: সীমান্তের মাটিতে সংস্কৃতির উচ্ছ্বাস

By বিনোদন ডেস্ক :

1 Min Read

নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে শিকড়ের সন্ধানে ঘুরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবার ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে।

প্রায় দেড় শ বছরের ঐতিহ্যবাহী উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তৈরি করা হয় এবারের বর্ণিল মঞ্চ। পর্বটিতে থাকছে দুটি গান—এর মধ্যে কুড়িগ্রামের ইতিহাস ও সংস্কৃতির উপাখ্যান নিয়ে রচিত গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।

এছাড়া আব্বাসউদ্দীনের অমর সৃষ্টি ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুনভাবে গেয়েছেন জনপ্রিয় গায়িকা সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণ চন্দ্র রায়। গান ছাড়াও এবারের ইত্যাদিতে থাকছে কুড়িগ্রাম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়ভিত্তিক নাটিকা, এবং সাংবাদিক ও নাতির কথোপকথনসহ অনুষ্ঠানটির নিয়মিত আয়োজন।

৩১ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদির এই পর্ব। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *