কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ২

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন নয়ন (২৫) এবং খাইরুল ইসলাম (৩৮)। এ ঘটনায় আহত হয়েছেন শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) ও অজ্ঞাতপরিচয় এক যুবক (২৬)।

ঘটনাস্থল থেকে তাদের উদ্ধারকারী পথচারী রাব্বি জানান, সংঘর্ষের পর ছয়জন আহত হন। পরে তাদের ঢামেকে আনা হলে নয়ন ও খাইরুল মারা যান, বাকিদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। নিহত খাইরুল ইসলাম একই এলাকার মো. ইউনুসের ছেলে। আহত শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জের কামার্তা গ্রামে। তিনি মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণা পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দিলবাড়ি গ্রামের মো. সিবরুল হোসেনের মেয়ে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *