কোটি টাকার ভারতীয় জিরা ও কম্বল জব্দ

1 Min Read

 

শেরপুর প্রতিনিধি । নিউজনেক্সটবিডি.কম

 

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার মূল্যের ভারতীয় জিরা ও কম্বল জব্দ করা হয়েছে। গত বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব জিরা ও কম্বল জব্দ করা হয়।

 

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়।

 

এ সময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরো ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়।

 

- Advertisement -

পরে সেখানে আরো তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কম্বলের মূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং উদ্ধারকৃত জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা। এছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন জানান, জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

- Advertisement -

 

 

 

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *