খিলক্ষেতে কভার্ড ভ্যানচাপায় নিহত ডিএনসিসির ২ পরিচ্ছন্নতাকর্মী

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকার খিলক্ষেত এলাকায় সড়ক পরিষ্কার করার সময় কভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।

রোববার (৭ জুলাই) ভোররাতে লো মেরিডিয়ান হোটেলের বিপরীত পাশে সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।

তিনি জানান, ভোর পৌনে ৫টার দিকে ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী রাস্তায় কাজ করছিলেন। এ সময় ঢাকামুখী একটি কভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতরা হলেন আশরাফ আলী (৬০) ও নেহার বেগম (৪০)। আশরাফের বাড়ি শেরপুরে এবং নেহার বেগমের বাড়ি নওগাঁ জেলায়।

এসআই আল আমিন বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *