খুলনায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু, একজন লাইফ সাপোর্টে

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় বিষাক্ত মদপানে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতের এই ঘটনা ঘটে বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড় এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার এসআই আবদুল হাই।

নিহতরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। তাদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে একই ঘটনায় গুরুতর অসুস্থ খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তিরা হাতে তৈরি মদ পান করেছিলেন। ওই মদে ভারত থেকে নিষিদ্ধ ঘোষিত ‘এলকোলি’ নামের একটি মেডিসিন ব্যবহার করা হয়েছিল।

এতে চুনের পানি ও ঘুমের ট্যাবলেটও মেশানো হয়, যা শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক। ধারণা করা হচ্ছে, এই বিষাক্ত মিশ্রণই তাদের মৃত্যুর কারণ।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *