গণপিটুনিতে নিহত দুই যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর মিরপুর দারুসসালাম এলাকার আহমেদ নগরে গণপিটুনিতে নিহত হওয়া দুই যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতদের একজনের নাম তানভির (২৫), অপরজন গিট্টু (২৩) নামে এলাকায় পরিচিত থাকলেও তার প্রকৃত নাম এখনও জানা যায়নি।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার সন্দেহে ওই দুই যুবকসহ আরও একজন শুক্রবার রাতে বেড়িবাঁধ হাড্ডিপট্টি এলাকায় ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ওপর হামলার চেষ্টা করে।

তবে এলাকাবাসী তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে তিনজনের মধ্যে দুইজনকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়, তৃতীয়জন পালিয়ে যায়।

ওসি আরও জানান, কয়েক দিন আগে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছিল। সে সময় তানভির পালিয়ে যায় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনার প্রতিশোধ নিতেই তারা হামলার চেষ্টা করেছিল।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মিরপুরে দুই যুবককে পিটিয়ে হত্যা

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *