গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ মৃত্যু, নতুন ভর্তি ১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ৫ জন, ঢাকা উত্তর সিটির ৩ জন এবং বরিশাল ও খুলনা বিভাগের ১ জন করে রয়েছেন।

মৃতদের মধ্যে ২০ বছরের নিচে চারজন এবং ৪০ বছরের বেশি বয়সিও চারজন। নারী ও পুরুষ সমান সংখ্যক প্রত্যেকে পাঁচজন করে মারা গেছেন।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়া ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কমবয়সি শিশু ৫৮ জন। সর্বাধিক আক্রান্ত ২১ থেকে ২৫ বছর বয়সী তরুণরা।

চলতি সপ্তাহে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪,৪৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *