গলাচিপায় এআইডি অর্গানাইজেশনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

By গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

1 Min Read

গলাচিপা উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমকে গতিশীল করতে এআইডি অর্গানাইজেশন আয়োজিত একটি অবহিতকরণ ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিকতা সিভিল এনগেজমেন্ট ফান্ড প্রজেক্ট, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার সকাল ১১টায় গলাচিপা উপজেলা প্রশাসনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। প্রকল্পের সার্বিক দিক তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. মাঈনুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা, পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, প্রেতক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন ও মাকছুদা বেগম প্রমুখ।

সভায় জানানো হয়, এআইডি অর্গানাইজেশন আগামী আড়াই বছর (৩০ মাস) গলাচিপা উপজেলার গোলখালী, আমখোলা, ডাকুয়া ও পানপট্টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করবে। এসব এলাকায় বসবাসকারী মানতা, হরিজন, বিধবা নারী, নদীভাঙনকবলিত পরিবার ও ভূমিহীন অসহায় জনগোষ্ঠীকে সংগঠিত করে বিভিন্ন সচেতনতামূলক গ্রুপ গঠন ও প্ল্যাটফর্ম স্থাপনের মাধ্যমে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সংস্থাটি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *