গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

By জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি :

1 Min Read
গলাচিপা তহসিল জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর গলাচিপায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি। রোববার বাদ আসর গলাচিপা তহসিল জামে মসজিদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া (এলএলবি), উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিকুর রহমান এবং সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *