চলচ্চিত্র নির্মাণে ৯ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

২০২৪–২৫ অর্থবছরে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য ও ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ৭৫ লাখ এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো— রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্য টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা এবং জুঁই।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে— মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় চলচ্চিত্রের মানোন্নয়ন ও নবীন নির্মাতাদের উৎসাহ দিতেই এই অনুদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *