চলতি হজ মৌসুমে ২২ বাংলাদেশি হাজির মৃত্যু

2 Min Read

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা গোলাম মোস্তফা (৫৮)। এ নিয়ে এ বছর হজে গিয়ে মোট ২২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন।

বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে। মৃতদের মধ্যে মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জনের মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর হজযাত্রার শুরু থেকেই বিভিন্ন সময়ে বাংলাদেশি হাজিদের মৃত্যু হয়েছে। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২৯ এপ্রিল, রাজবাড়ীর পাংশার বাসিন্দা মো. খলিলুর রহমান (৭০)-এর মৃত্যু দিয়ে। এরপর পর্যায়ক্রমে কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, জামালপুর, নীলফামারী, চট্টগ্রাম, গাজীপুর, চাঁদপুর, রংপুর, জয়পুরহাট, মাদারীপুর, নোয়াখালী, খুলনা ও গাইবান্ধা জেলার আরও হাজিরা মৃত্যুবরণ করেন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড়ের আল হামিদা বানু (৫৮), ঢাকার মো. শাহজাহান কবির (৬০), জামালপুরের হাফেজ উদ্দিন (৭৩), নীলফামারীর বয়েজ উদ্দিন (৭২), চট্টগ্রামের মো. অহিদুর রহমান (৭২), গাজীপুরের মো. জয়নাল হোসেন (৬১), চাঁদপুরের আ. হান্নান মোল্লা (৬৩), রংপুরের মো. সাহেব উদ্দিন, কচুয়ার বশির হোসাইন (৭৪), ফরিদগঞ্জের শাহাদাত হোসেন, জয়পুরহাটের মো. মোস্তাফিজুর রহমান (৫৩), মাদারীপুরের মোজলেম হাওলাদার (৬৩), গাজীপুরের আবুল কালাম আজাদ (৬২), মফিজ উদ্দিন দেওয়ান (৬০), সৈয়দপুরের জাহিদুল ইসলাম (৫৯), কেরানীগঞ্জের মনোয়ারা বেগম মুনিয়া, খুলনার শেখ ইমারুল ইসলাম, নোয়াখালীর মো. মুজিব উল্যা এবং গাইবান্ধার এ টি এম খায়রুল বাসার মন্ডল।

চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় ২৯ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইট যায় ৩১ মে। হজ পালন শেষে হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে ১০ জুন থেকে। ওইদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটে ৩৭৭ জন হজযাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

হজযাত্রীদের দেশে ফেরার সর্বশেষ ফ্লাইট আসবে আগামী ১০ জুলাই।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *