সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ২টি বালুবোঝাই ট্রলি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বালিছড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র মিলন মিয়া (২৭) ও লাল মিয়ার পুত্র ফালান মিয়া(২৫)।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বগুলাবাজার ইউনিয়নের চিলাই নদীর ভোলাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনে ক্রমাগত নদী ভাঙনের কারণে পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির সম্মুখীন। এসব অপরাধ নির্মুলে আমাদের প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।
