জনদুর্ভোগের অভিযোগে গাজীপুর পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শরীফ উদ্দিন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ঢাকা থেকে অফিসে যাতায়াতের সময় সাধারণ মানুষের জন্য সড়ক চলাচল বন্ধ রাখা। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৩১ আগস্ট) কোর কমিটির বৈঠকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিস্থিতি পর্যালোচনা করা হয়। ওই সভাতেই কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি। আওয়ামী লীগ সরকারের সময় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুনরায় যোগদানের আবেদন করলে অনুমোদন মেলে। পরে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *