জাকসুর ফল ঘোষণা হতে পারে শুক্রবার সকালে, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বৃহস্পতিবার রাত জুড়ে চলবে এবং ফল ঘোষণা হতে পারে শুক্রবার সকালে।

সকালে বৃষ্টি, কেন্দ্রে বিদ্যুৎ না থাকা, দেরিতে ব্যালট পেপার পৌঁছানো ও হট্টগোলের কারণে কয়েকটি হলে ভোট গ্রহণে গতি কমে। নির্ধারিত সময়ের বাইরে কিছু হলে দুই ঘণ্টা পর্যন্ত ভোট চলেছে। সর্বশেষ ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম হল থেকে নির্বাচন কমিশন অফিসে পৌঁছেছে, যেখানে সব কেন্দ্রের ফল একসাথে গণনা করা হবে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান, এখন মাত্র কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যে গণনা শুরু করা হবে। ফল ঘোষণা আগামীকাল সকাল পর্যন্ত স্থগিত হতে পারে।

ওএমআর মেশিন ব্যবহার করে ফল গণনার কথা থাকলেও কিছু অভিযোগ ওঠার পর হাতে গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আনুষ্ঠানিক ফল ঘোষণায় সময় লাগবে বলে কমিশন সূত্র জানিয়েছে।

নির্বাচনে মোট ১১,৯১৯ জন ভোটারের মধ্যে ৮,০১৬ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৬৭.৯ শতাংশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে সকল কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম শেষ করেছে।

অন্যদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের প্রতিবাদে ছাত্রদল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলটি নতুন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনের সড়ক পার হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের দিকে এগিয়েছে।

মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘বয়কট বয়কট, জাকসু বয়কট’ ও ‘প্রহসনের জাকসু, বয়কট বয়কট’ শ্লোগান দেন।

অনিয়ম-অভিযোগ আর ছাত্রদলের ভোট বর্জনে শেষ হলো জাকসু নির্বাচন

- Advertisement -

জাকসু: ছাত্রদলের বর্জনে শিবিরের প্রতিক্রিয়া

জাকসু নির্বাচনে চার প্যানেলের ভোট বর্জন, পুনর্নির্বাচনের দাবি

৩৩ বছর পর জাহাঙ্গীরনগরে জাকসু ও হল সংসদ নির্বাচন শুরু

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *