জাতীয়করণের আশ্বাস: ঘরে ফিরছেন এবতেদায়ী শিক্ষকরা

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন কারিগরি মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক।

তিনি জ্ঞানান, আরও বেশ কিছু দাবি ছিল যেমন- একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটা আমরা এই জুন মাসের চালু করব।

আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তকরণ ২০২৫ সাল থেকে শুরু করব। প্রাথমিক পর্যায়ে যে ১৫১৯টি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলোসহ অন্যান্য সকল মাদ্রাসা জাতীয়করণ করব।আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ফিরে এসে এসব জানান তিনি।

এস.এম. মাসুদুল হক বলেন, আপনাদের যে সমস্ত ছয় দফা দাবি ছিল সেই ছয় দফা দাবিসহ আরও অতিরিক্ত বেশ কিছু বিষয়ে আমরা কাজ শুরু করেছি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *