জাতীয় পার্টির তিন শীর্ষ নেতাকে বহিষ্কার

By বিশেষ প্রতিনিধি :

1 Min Read

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) দলটির দফতর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। এরপর ২৮ জুন অনুষ্ঠিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভায় তিন নেতাকে সব পদ-পদবি থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।

জাপার মহাসচিব পদে রদবদল: চুন্নুর জায়গায় শামীম পাটোয়ারী

দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এই তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ জাতীয় পার্টির সব দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেন। এ সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *