জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন বিজি প্রেসে পাঠিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশ অনুসরণ করে ২০১৮ সালের ২৮ অক্টোবর প্রকাশিত জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনটি অবলুপ্ত ঘোষণা করা হলো এবং দলটির নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করা হলো।

২০০৮ সালে দলটিকে ১৪ নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত করেছিল ইসি। পরে ২০১৩ সালে উচ্চ আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এর আগেই ২০১৬ সালে সুপ্রিম কোর্টের প্রশাসনিক আদেশের ভিত্তিতে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বাতিল করেছিল কমিশন।

এখন আদালতের নির্দেশনা অনুসারে দলটি আবারো নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকও ফিরে পেল ‘দাঁড়িপাল্লা’।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *