টেকনাফে অপহরণ চক্র নির্মূলে যৌথ বাহিনীর অভিযান:আটক ১

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

1 Min Read

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া-হোয়াইক্যং পাহাড়ি এলাকায় অপহরণকারী চক্র নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনী চালিয়েছে। মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা দিকে দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে অপহরণকারীদের আস্তানা খুঁজে বের করতে গহীন পাহাড়ে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী।

অভিযানের ফলে পাহাড় থেকে তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী থেকে স্থানীয় লোকজনের সহায়তায় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়।আটককৃত হলেন, মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০), পিতা- মোঃ হাসান মিয়া, গ্রাম- উত্তর শিলখালী পূর্ব পাড়া, ওয়ার্ড নং-৩, বাহারছড়া ইউনিয়ন, থানা- টেকনাফ।

এছাড়া অভিযান চলাকালে পাহাড়ের ভেতরে ডাকাত ও অপহরণকারীদের ব্যবহৃত তিনটি ডেরা শনাক্ত করা হয়। এসব ডেরা থেকে রাইফেলের ৫টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস। যৌথ বাহিনী চৌকিদার পাড়া থেকে হোয়াইক্যং মিনাবাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ দুর্গম পাহাড়ি পথে অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আফজাল হোসেন ভূঁইয়া। অভিযানে অংশগ্রহণ করেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস, র‍্যাব-১৫ এর আভিযানিক দল, কক্সবাজার জেলা ডিবির টিম, কক্সবাজার জেলা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *