টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান: অস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দীনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির নায়েক নুর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলে চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযানে সাদা ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ৬০ মি.মি. মর্টার শেল, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ২টি বডিসেট ফিউজ ও ৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে এবং গ্রেনেড ও মর্টার শেল ধ্বংসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *